মাদ্রাসার ইতিহাস
১৯৭৭ ইং সালে সূর্যপুর দাখিল মাদ্রাসা টি মক্তব আকারে শুরু হয়। প্রতিষ্ঠান টি আরাম্ভ করার জন্য ম,ম, রফিক উল্লাহ ও হযরত আলী চেয়ারম্যান সাহেব যৌথ ভাবে পরিকল্পনা করেন। মক্তব আকারে যখন প্রতিষ্ঠান টি শুরু হয় তখন ৪/৫ জিন শিক্ষক দ্বারা পরিচালিত হতে থাকে। শুরুর দিকের উল্ল্যখ যোগ্য শিক্ষকগণের মধ্যে রয়েছেন , মোঃ এরশাদ হোসেন , মোঃ মুসলিম উদ্দিন, মোঃ আবুল কালাম সেক , মোঃ সিদ্দিকুর রহমান , ক্বারি মাঈন উদ্দিন , এ,কে,এম ইয়াছিন প্রমুখ। ম,ম, রফিক উল্লাহ ,মোঃ হযরত আলী চেয়ারম্যান, এবং তৎকালীন সমাজের আরও গণ্য মান্য ব্যক্তিবর্গ চিন্তা করেন যে, এখানে একটি ইবতেদায়ী থেকে দাখিল শ্রেণী পর্যন্ত মাদ্রাসা করা যেতে পারে। এ অবস্থায় সমাজের সুধী মহলের পক্ষ থেকে মাদ্রাসার জন্য ০৭৫ শতাংশ ভূমি মাদ্রাসার নামে দান করেন। মাদ্রাসার জন্য ভূমি পাওয়ার পর একটি টিনের চালাও মাটির দালান তৈরী করে ০১-০১-১৯৮৫ ইং সাল থেকে অভিজ্ঞতা সম্পন্ন ১০ জন শিক্ষক ২০০/৩০০ জন শিক্ষার্থী নিয়ে দাখিল মাদ্রাসা হিসেবে কার্যক্রম শুরু হয়। ১৭-০১-১৯৮৭ ইং সালে মাদ্রাসাটি স্বীকৃতি পায় এবং এমপিও ভূক্তি হয়ে অদ্যবধি চলমান রয়েছে। বর্তমানে মাদ্রাসাটিতে ১৮ জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন । ৫০০/৬০০ শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মাদ্রাসা আঙিনা শুভাবর্ধন করছে। মাদ্রাসার পাবলিক পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক যা বোর্ড বা উপজেলায় অনেক সুনাম করে আসছে। বর্তমানে মাদ্রাসার অবকাঠামো গত অবস্থার মধ্যে রয়েছে , তিন তলা বিশিষ্ট একাডেমিক ভবন , হাজার খানেক কিতাবাদী সমৃদ্ধ গ্রন্থাগার সহ পাকা আধাপাকা ৪টি ভবন রয়েছে । ছায়া সুনিবিড় বৃক্ষ সমৃদ্ধ একটি মাঠ রয়েছে। বর্তমান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল মান্নান চেয়ারম্যান ৫নং গাজিরভিটা ইউনিয়ন পরিষদ মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ও সুদক্ষ সুপার জনাব মোঃ আকবর আলী সাহেবের সহযোগিতায় অভূতপূর্ব উন্নয়নের দিকে ক্রমাগত অগ্রসর হচ্ছে। যা প্রশংসার দাবীদার ও সন্তোষ জনক।
মাদ্রাসার ঠিকানাঃ- নাম- সূর্যপুর দাখিল মাদ্রাসা , ডাকঘর- সূর্যপুর বাজার, উপজেলা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ। ওয়েভ সাইড- https://sdmadrasah.edu.bd/